হ্যাকিং শেখার জন্য সর্বোত্তম ওয়েবসাইট
হ্যাকিং শেখার জন্য আমি আপনাকে একটা সেরা ওয়েবসাইট কে সাজেস্ট করব এর নাম হ্যাক দিস সাইট:
HackThisSite.org হলো হ্যাকারদের জন্য একটি ফ্রি, নিরাপদ এবং আইনিক ট্রেনিং গ্রাউন্ড, যেখানে তারা চ্যালেঞ্জ, CTF এবং অন্যান্য সাথে তাদের ইথিক্যাল হ্যাকিং দক্ষতা পরীক্ষা এবং প্রসারিত করতে পারেন।
বিগিনার থেকে অ্যাডভান্স - সবাই শিখতে পারবেন এই ওয়েবসাইট থেকে। হ্যাকিং এর উপর একদম শুরু থেকে শুরু করতে পারবেন। অর্থাৎ হ্যাকিং সম্পর্কে আপনি একটা অক্ষরও না জানলে সমস্যা নেই।
এখানে বেসিকটা শিখতে পারবেন। হ্যাকিং নিয়ে বিভিন্ন ব্লগ, আর্টিকেল, নিউজ, টিউটোরিয়ালসহ সবকিছু আপডেট করা থাকে।
মজার ব্যাপার হল, এখানে ইথিক্যাল হ্যাকিং শিখে এই ওয়েবসাইটই হ্যাক করার চ্যালেঞ্জ দেয়া হবে আপনাকে। হ্যাক করতে পারলে ওয়েবসাইটের Hall of Fame এ আপনার নাম উঠে আসবে। আপনি বিগিনার হলে, এই ওয়েবসাইটের ইন্টারফেসটা ব্যবহার করতে প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে। সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট। এখানে শেখার আগে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।